ডেল্টা অ্যাওয়ার্ডে পুরস্কৃত ৯ স্থাপত্য প্রকল্প, সম্মাননা পেলেন বিশিষ্ট স্থপতিরাও

বাংলাদেশের স্থাপত্যচর্চায় সৃজনশীলতা, উদ্ভাবন, জলবায়ু-সহনশীল নকশা ও সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করতে যাত্রা শুরু করেছে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’। এ আয়োজনে টেকসই স্থাপত্য এবং সামাজিক প্রভাব ও প্রেক্ষাপট—দুটি বিভাগে একাধিক স্থাপত্য প্রকল্পকে পুরস্কার ও প্রশংসাসূচক স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি স্থপতি, গবেষক ও লেখকদেরও সম্মানিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ২ নম্বর হলে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার ও স্বীকৃতি দেওয়া হয়। ডেল্টা অ্যাওয়ার্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থপতি ড. নবনীতা ইসলাম। বিচারকমণ্ডলীতে ছিলেন স্থপতি সাইফ উল হক, ড. ফেরদৌস আজিম, অধ্যাপক স্থপতি রফিক আজম, স্থপতি এহসান খান এবং সুইজারল্যান্ডের স্থপতি নিকলাউস গ্রাবের (Ar. Niklaus Graber)

www.khoborsangjog.com

11 November, 2026